আমদানি নিষিদ্ধ ২৪৭ কার্টন সিগারেট জব্দ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন আমদানি নিষিদ্ধ ‘ইজি লাইট’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা চালানটি আটক করেন। আটক সিগারেটের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার ফ্লাইটে সোমবার রাতে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন মোহাম্মদ ইকবাল হোসেইন তারেক নামের এক যাত্রী। বিমান থেকে নেমে বের হয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করেন গোয়েন্দা কর্মকর্তারা। এরপর তার ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করেন তারা।