নোয়াখালী প্রতিনিধি
জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নে বারাহীপুরে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার রাত ১১টার দিকে ঐ এলাকার সহিদ উল্যার ছেলে মনিরুল ইসলাম সুজন ও মৃত কিরণ মাস্টারের ছেলে সুলতান মাহমুদ শাকিলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। খবর পেয়ে রাত ১টার দিকে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান, অস্ত্রসহ আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ আরো দুটি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
