গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মেয়ে তাকরিমা আক্তারকে পিরোজপুরে তার স্বামীর বাড়িতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৯টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গোড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাকরিমার শাশুড়ি চম্পা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকরিমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দুলাভাই মো. কারিম শেখ অভিযোগ করেছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ঐ গৃহবধূর মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আমাদের জানিয়েছেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল তাকরিমা। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে আনা হয়। কিন্তু গৃহবধূর গলায় রশির চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
