অ্যানচেলোত্তি এভার্টনে?

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

কার্লো অ্যানচেলোত্তি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টনে চার বছরের জন্য চুক্তি করতে রাজি হয়েছেন বলে খবর বেরিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বটি নিলে তিনি হবেন ইউরোপের সবচেয়ে বেশি রোজগেরে তিন কোচের একজন। এভার্টন সবকিছু ঠিকঠাক থাকলে আজকালের মধ্যে এ ব্যাপারে ঘোষণা দিতে পারে। ইতালির এই কোচ সর্বশেষ ন্যাপোলিকে বড়ো ব্যবধানে জিতিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় তুললেও চাকরি হারান। খেলার শেষ বাশির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যানচেলোত্তিকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্লাবটি। অবশ্য এ ঘটনার কিছুদিন আগে থেকেই ইতালির ঘরোয়া লিগে ক্লাবটির দুর্দশার পরিপ্রেক্ষিতে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ চাকরি হারানোর শঙ্কায় ছিলেন।