কুয়েটের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাঁজা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাঁজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ৮ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার, ৬  ছাত্রকে জরিমানা ও ১৩ ছাত্রকে সতর্কীকরণ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। 

 

গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে এবং পরবর্তীতে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্র আল আরাফাত আবির (রোল নম্বর- ১৬০৩০৪৩), রাহাত আহম্মেদ ইমন (রোল নম্বর- ১৬২১০২২) ও শাহীন আলমকে (নম্বর- ১৬০৫১০০) ৬ টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। একই হলের কাজী আকিব জাভেদ (নম্বর- ১৫০৭০৬০) ও তরিকুল ইসলামকে (রোল নম্বর- ১৭০৯০২১) ৪ টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। রাশাদ রাফিদ অর্ণব (রোল নম্বর- ১৫১১০৪৮) ও সুদীপ বিশ্বাসকে (রোল নম্বর- ১৫১১০৫৭) দুই টার্মের জন্য বহিষ্কার এবং নাসির উদ্দিনকে (রোল নম্বর- ১৬২১০৩২) এক টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের সবাইকে ছাত্র প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া, পরবর্তীতে অপরাধের প্রমাণ পেলে কঠোর শাস্তি, হলের ছিট বাতিল ও অভিভাবকের মুচলেকা প্রদানের শাস্তি প্রদান করা হয়। এদের বহিষ্কারের শাস্তি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জোড় টার্ম থেকে শুরু হবে।

 

 

এছাড়া অমর একুশে হলের শোয়েব ইসলাম (রোল নম্বর- ১৫২৩০০১) ও মো. ফয়সালকে (রোল নম্বর- ১৫১১০৩৬) ৩০ হাজার টাকা জরিমানা; ফজলুল হক হলের রাছিন জামান (রোল নম্বর- ১৫১৯০১২), আহসানুল আবেদিন (রোল নম্বর- ১৭১১০৪২), সৈকত দে’কে (রোল নম্বর- ১৫১৯০২০) ১০ হাজার টাকা জরিমানা; অমর একুশে হলের রেদওয়ানুল আমিনকে (রোল নম্বর- ১৭১৯০১৯) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সকলকে ছাত্র প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া, পরবর্তীতে অপরাধের প্রমাণ পেলে কঠোর শাস্তি, অভিভাবকের মুচলেকা প্রদানের শাস্তি প্রদান করা হয়।

আরো পড়ুন : বিদেশি কর্মীদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

অপরদিকে, অমর একুশে হলের তিলক বড়ুয়া (রোল নম্বর-১৬২৩০০২), তানভীর আহম্মেদ (তনয়) (রোল নম্বর- ১৭০৫০১৫), ফজলুল হক হলের নুর মোহাম্মাদ (নাহিদ) (রোল নম্বর- ১৬০৫০৮৮), গোলাম রাব্বি সিয়াম (রোল নম্বর- ১৭২৩০০৮), আমিনুল ইসলাম শিহাব (রোল নম্বর- ১৬০৫০৭৪), অনিকুর রহমান (রোল নম্বর- ১৭০৩১১৭), মুহিব্বিন হোসেন সরদার (মুন্না) (রোল নম্বর- ১৭০৭০৮১), মো. কাউসার (রোল নম্বর- ১৮১৯০০৩), শরিফুল ইসলাম (রোল নম্বর- ১৮১৯০০৯), সলিম আবেদিন ফাহিম (রোল নম্বর- ১৮০৯০৫৮), তানভীর রহমান (রোল নম্বর- ১৬০৩০৭৮), ফাহিম ফয়সার অর্ণব (রোল নম্বর- ১৬০৫০৯০) ও অমর একুশে হলের নাফসি আহমেদকে (রোল নম্বর- ১৭১৯০৩১) পরবর্তীতে অপরাধের প্রমাণ পেলে কঠোর শাস্তি ও অভিভাবকের মুচলেকা প্রদানের শাস্তি প্রদান করা হয়।

 

 

ইত্তেফাক/ইউবি