তা র কা ব চ ন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:০৩

আমি চট্টগ্রামের ভাষা কখনোই জানতাম না। তবে ভাষা শিখেছি। আমাকে সহকর্মীরা সহযোগিতা করেছেন। আরো একটি বিষয় হচ্ছে, আমার অনেক সহশিল্পী ছিল বিদেশি। এখানে আমার স্ত্রী চরিত্রের একজন বিদেশি ছিলেন। তার বাড়ি ইউরোপে। এছাড়া ডেনমার্ক ও অস্ট্রেলিয়ানও ছিলেন। বিদেশি শিল্পীদের সঙ্গে কাজ করা অনেকটা কষ্টের ছিল। কারণ এখানে ভাষাগত একটা জটিলতা ছিল। এর চেয়েও বড় জটিলতা ছিল আমি সার্ফার না। কিন্তু এটা আমাকে শিখতে হয়েছিল। বিষয়টা কষ্টকর ছিল, কারণ পানির বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হয়েছে। বাংলাদেশের সার্ফাররা কত কষ্ট করে যে সার্ফিং শিখে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ায়, ছবিটি দেখলেই তা বোঝা সম্ভব।