কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে উদ্বোধন হয়েছে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০১৯। জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বুধবার কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুননাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন। ২০ ডিসেম্বর মেলা শেষ হবে।