কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উত্পাদন বা প্রক্রিয়াকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিজান বেকারিকে ৪০ হাজার টাকা, নিপা বেকারিকে ৬ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
