চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জেলার সদর উপজেলার আমনুরা এলাকায় রবিউল ইসলাম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন হয়। আমনুরা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন নিহত রবিউল ইসলামের দুই স্ত্রী জেসমিন বেগম (ছোট) ও রুমি বেগম, নিহতের মা উমেশা বেগম, ভাই মনিরুল ইসলাম, শ্বশুর আব্দুল হাকিমসহ অন্যরা। বক্তারা অবিলম্বে রবিউল ইসলামের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।
