পাকুন্দিয়ায় মা ও মেয়েকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় সৌদিআরব প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও কন্যাকে উত্ত্যক্তের দায়ে মো. হিরা মিয়া নামের যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তার সহযোগী মেহেদী হাসানের কাছে এক পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়ায় তাকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ঐ দুজনকে কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুত্ফর রহমান।

দণ্ডপ্রাপ্ত হিরা মিয়া উপজেলার কাজীহাটি গ্রামের আবদুল গণির ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের কাজী আবুল খায়েরের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।