অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় অজ্ঞান পার্টির মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে ভোরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রহমতের চরবাজার নামকস্থান থেকে তাকে গ্রেফতার করে। নজরুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামের আমির মিয়ার ছেলে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, অজ্ঞান পার্টির অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।