ঈশ্বরদী (পাবনা) সংবাদদদাতা
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও মোটির সাইকেল উল্টে পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পার্শ্ববর্তী নিচু জায়গায় পড়ে যায়। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী ও দুইজন বাসের যাত্রী গুরুতর আহত হন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) স্থানান্তর করা হয়।
