জুয়া খেলার সময় বেগমগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

 চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রছুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হোসেন সেলিমসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জানিয়েছে, জুয়া খেলা অবস্থায় মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জানান, গোপন সূত্রে খবর পেয়ে চেয়ারম্যানের ব্রিক ফিল্ডের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় চেয়ারম্যান নূরুল আলম সেলিমসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।