আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে সেকেন্দার ফকির নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেকেন্দার ফকির উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের মৃত লবানুর ফকিরের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি কীভাবে মারা গেলেন সেটি ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।
