স্টাফ রিপোর্টার, রাজশাহী
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী মুক্ত দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচিতে ছিল বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং বিকালে সাহেববাজার জিরো পয়েন্টে স্মরণ সমাবেশ। উভয় সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সহসভাপতি আবু সালে মো. ফাত্তাহ, মহানগর সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি শাহজাহান আলী বরজাহান, জাসদ মহানগর সভাপতি নুরুল ইসলাম হিটলার, জাপার যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু ও শহিদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন।
