ময়মনসিংহের গৌরীপুরে ডোবার পানিতে ডুবে আরফান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লায় এই ঘটনা ঘটে। আরফান মাছুয়াকান্দা মহল্লার শফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকালে থেকে আরফানকে খোঁজে পাচ্ছিলো না পরিবারের লোকজন। সন্ধ্যায় বাড়ির পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় আরফানকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: আবারও বাড়ল স্বর্ণের দাম
গৌরীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পরিবারের অলক্ষে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআরএম
