ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৩

g  ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিজয় দিবস পরবর্তী শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও চা-চক্রে মিলিত হন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক সাংবাদিককে ক্রেস্ট প্রদান করেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে তিনি এ অনুষ্ঠানের আয়োজন করেন। সাংবাদিকদের সঙ্গে তিনি নানা বিষয়ে মতবিনিময় করেন। সুশৃঙ্খল ও নির্মল ধামরাই গঠনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদেরও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।