ইত্তেফাক রিপোর্ট
প্রায় সোয়া ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে ঠিকাদার জি কে শামীমের ক্যাশিয়ার হিসেবে খ্যাত গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ ঐ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মুমিতুর দম্পতির বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।
