মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্য একে একে অভিমত ব্যক্ত করা শুরু করেন। এর আগে প্রতিনিধি পরিষদে অভিশংসন ইস্যুতে অ্যান্ড্রো জনসন ও বিল ক্লিনটন এমন ভোটের মুখোমুখি হয়ে হয়েছিলেন। খবর বিবিসি’র।
এদিকে শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করা ট্রাম্প মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসন ভোটকে ডেমোক্র্যাটদের ‘ক্যুর উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করে স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, রাজনৈতিক ফায়দা হাসিল করতে নিজ প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেইনের ওপর চাপ সৃষ্টির অভিযোগে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে অভিশংসনে উদ্যোগী হয় প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা। আজ বুধবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হলে পরবর্তীতে অবশ্যই তা সিনেটেও পাশ হতে হবে। সিনেটে ১০০ জন সদস্যের মধ্যে মধ্যে ৫৩ জন রিপাবলিকান আর স্বতন্ত্রসহ ৪৭ জন ডেমোক্র্যাট সদস্য। তাই সিনেটে যে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া যে আটকে যাচ্ছে সেটা অনেকটি নিশ্চিত।
ইত্তেফাক/বিএএফ
