ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আমিনুল ইসলাম ওরফে সেতু, আব্দুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল ও মো. ফজলে করিম ওরফে সোহাগ।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার পুলিশ সুপার এস এম হাসানুল জাহীদ জানান, আটককৃতরা খুলনা থেকে ঢাকায় এসে জনসাধারণের মধ্যে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল।
তিনি আরো জানান, এ সময় তাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের দলিল, উগ্রপন্থি কাগজপত্র, বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এএম
