রাজধানীর শেরে বাংলা-নগর থানার আসাদ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আশরাফ দেওয়ান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মৃত ইয়াকুব দেওয়ানের ছেলে। তিনি কল্যাণপুরে থাকতেন।
আরো পড়ুন : এলাকায় গেলে মানুষ গালি দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না: অর্থমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে কর্মস্থল কাওরান বাজার যাচ্ছিলেন। আসাদ গেট কেয়ার হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
