পূর্বানদীর তীরে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০

কাজী জহিরুল ইসলাম

 

পূর্বা নদীর উন্নত বুক ভোরের হাওয়ায় দুলছে

রাত্রি-জাগা অভিবাসী শ্রমিক ঘুমে ঢুলছে

নদীর ওপার আস্তে-ধীরে রাতের জামা খুলছে

মেঘের ডালে সুতোয় বাঁধা দালানগুলো ঝুলছে

স্বপ্নভূখ এক প্রাচ্য-যুবক অতীতটাকে ভুলছে

পূর্বা-জলের গভীরে সে বিচিত্র রঙ গুলছে।

ফেলে আসা তিতাস নদী অভিমানে ফুলছে।