বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

শোভাযাত্রা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন ছাত্রীদের স্মৃতিচারণ মধ্য দিয়ে বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবছর পূর্তি উত্সব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ঢাকা কলেজের ভূগোল বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেছা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সাবেক উপপরিচালক খোরশেদা খাতুন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিব, বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ।