পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে আগুন পোহাতে গিয়ে এক নারী দগ্ধ হয়েছেন। তার নাম পুতুল রাণী (২৭)। তিনি উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের মোংলা কুমারের স্ত্রী। পুতুলের স্বামী জানান, ঘটনার সময় সে পরিবারের সঙ্গে বাড়ির উঠানে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত আগুনে পড়ে দগ্ধ হয়। টাকা না থাকায় বাড়িতেই স্থানীয় ডাক্তার(পল্লী চিকিত্সক) দিয়ে চিকিত্সা চলছে। কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
