পিইসি পরীক্ষা বাতিলসহ সাত দফা দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

নোয়াখালী প্রতিনিধি

স্কুল পরীক্ষা বহাল, পিইসি পরীক্ষা বাতিল, ভর্তি সংকট নিরসন ও শিক্ষা ব্যবসা বন্ধ করাসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখা।

জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল শেষে টাউনহল মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক কাজী জহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সল প্রমুখ।