স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন বিজয় দিবস হকিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত ফাইনালে নৌবাহিনী ১-০ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। গোল করেছেন খোরশেদুর রহমান। নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ শুরু হতে পারেনি প্রধান অতিথি দেরিতে আসায়।
