আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

বিশেষ প্রতিনিধি

আজ ও কাল  সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছে। সে অনুযায়ী রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর থেকে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

এছাড়া, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আগত গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা থেকে আগত গাড়ি মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

ভিআইপিদের গাড়ি পার্কিং থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। পুলিশের গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে রমনা ইউরো আসিয়ানো চাইনিজ রেস্তোরাঁ। সেখানে সাংবাদিকদের গাড়ি ও মোটরসাইকেল রাখা যাবে। এছাড়াও রমনা টেনিস কমপ্লেক্সে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির পাশাপাশি সেখানে সাংবাদিকরাও গাড়ি রাখতে পারবেন।

বড়ো বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)। ছোটো, বড়ো গাড়ি মল চত্বর। বড়ো গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো ও ছোটো গাড়ি সুগন্ধা ক্রসিং হতে বেইলি রোড পর্যন্ত রাখা যাবে।

যেখানে থাকবে ডাইভারশন : বাংলামোটর ক্রসিং, রূপসী বাংলা ক্রসিং, রাজমনি ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, মত্স্য ভবন ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শাহবাগ ক্রসিং, ইউবিএল ক্রসিং, কাঁটাবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং ও সাইন্সল্যাব ক্রসিং। তবে এ ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।