আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চার নেতাকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন: স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ শিপু, রাশিদুল বাশার ডলার ও আলমগীর হাসান। বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
