মার্কিন মহাকাশ বাহিনী গঠনে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার তিনি এই সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে প্রতিরক্ষা বাহিনী একটি মহাকাশ কমান্ড গঠন করতে পারবে। মহাকাশে অভিযানে এই বাহিনী কাজ করবে। মহাকাশে মার্কিন স্বার্থ রক্ষায় তথা দেশটির সম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বাহিনী। -আল জাজিরা
