আওয়ামী লীগের সম্মেলনে পিস্তল নিয়ে ঢোকার সময় আটক ১

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন চলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

আটককৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল (৪৫)। তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে। তিনি পুলিশকে বলেছেন, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে এসেছেন।

 

শুক্রবার বিকাল পৌনে ৪টায় ওই ব্যক্তি উদ্যানে ঢোকার সময় তল্লাশিতে পিস্তলসহ ধরা পড়েন বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান। এর আধা ঘণ্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন : ‘শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা’

এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসির গেট দিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। তিনি পেশায় ব্যবসায়ী। অস্ত্রের একটি লাইসেন্সের ফটোকপি দেখিয়েছেন তিনি। আমরা যাচাই-বাছাই করছি। আটক ব্যক্তি আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন বলে জানিয়েছেন।

 

ইত্তেফাক/ইউবি