বগুড়া-সৈয়দপুর পাইপ লাইন
g সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
বগুড়া থেকে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনে গ্যাস সরবরাহের জন্য জমি অধিগ্রহণে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এরই মধ্যে ভূমি জরিপ ও রুট ম্যাপ তৈরির কাজ শেষ হয়েছে। গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এ নিয়ে প্রস্তাব অনুমোদন করলে নীলফামারী জেলা প্রশাসন জমি অধিগ্রহণ কাজে হাত দেবে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের সঙ্গে। তিনি বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহের প্রয়োজনে এরই মধ্যে ভূমি জরিপ ও রুট ম্যাপ তৈরির কাজ করেছি আমরা। জমি অধিগ্রহণ প্রস্তাবনাও পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ নিয়ে কাজ শুরু করতে পারবো।
