মোহামেডানের ড্র

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

নতুন করে গড়ে তোলা মোহামেডান ফুটবল দল ফেডারেশন কাপের প্রথম ম্যাচে নামবে বলে সাবেক তারকা বাদল রায়, কানন, ইলিয়াস, সাব্বিররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন দলকে উজ্জীবিত করতে। মোহামেডান সেই ৮০র দশকের ডিজাইনের জার্সি গায়ে মাঠে নেমেছিল। ব্যানার, ফেস্টুন নিয়ে খেলোয়াড়দের জাগিয়ে তুলতে গ্যালারিতে দর্শক ভুভুজেলা বাজিয়ে পরিবেশ গরম করছিলেন।

উজ্জীবিত ফুটবলাররা গোল করে মোহামেডান আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু মোহামেডান গোলটা ধরে রাখতে পারল না মুক্তিযোদ্ধার বিপক্ষে। মোহামেডান মুক্তিযোদ্ধা ১-১ গোলে ড্র হয়েছে। ডি গ্রুপে মোহামেডান প্রথম ম্যাচে ভালো খেলেছে। এটা অপ্রত্যাশিত। কারণ সাম্প্রতিক সময়ে ক্যাসিনো কাণ্ডে মোহামেডানের গায়ে কালি মেখেছে। হল রুম ভাড়া দিয়ে বিপদেই পড়েছে মোহামেডান। সেই কালি মুছতে মোহামেডান ভালো পারফরম্যান্স করতে চায় মাঠে।

কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান মাত্র তিন মিনিটে গোল করে। আমির হাকি বাপ্পীর দুর্দান্ত হেড মোহামেডানকে এগিয়ে দেয় ১-০। দর্শকও উজ্জীবিত হয়। ৩৪ মিনিটে মোহামেডান সে াতের বিপরীতে গোল হজম করে। মুক্তিযোদ্ধার অধিনায়ক শাহ আলমগীর অনিক আচমকা শট করেন। মোহামেডানের জালে ঠাঁই নেয় বল ১-১। এরপরও মোহামেডান ভালো খেলেছে। দর্শক খুশি। তবে মোহামেডান ১ পয়েন্ট পেয়েছে এটাও দলের জন্য প্রেরণা।