জাপানে কাজের সুযোগ পাচ্ছেন আট বাংলাদেশি আইটি শিক্ষার্থী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

জাপানে কাজের সুযোগ পাচ্ছেন আট জন বাংলাদেশি আইটি শিক্ষার্থী। কাইকম সলিউশন জাপান লিমিটেড (কেএসজেএল) ও সান কোম্পানি লিমিটেড জাপান যৌথভাবে বিনা খরচে তাদের জাপানে কাজের সুযোগ করে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার সাইন্সে লেখাপড়া করা তিন নারীসহ আট জনের হাতে নিয়োগপত্র ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কাইকম সলিউশন জাপান লিমিটেডের প্রেসিডেন্ট অঞ্জন দাস, সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট সুম্পাই নাকাসনি, জাইকার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি