বন্দরে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক দুই

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০০:১৮

র্যাবের অভিযান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থেকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে মাদক ব্যবসায়ী সাগর আহম্মেদ ও জুয়েলকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।