আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা কাঁপিয়েছে পাকিস্তান ও ভারতের বিভিন্ন শহরকেও। গতকাল শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এর উত্স ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকস্তানের কাছে ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৯ মিনিটে কেঁপে উঠে নয়াদিল্লি। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এসব শহরের আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসে। পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে পার্লামেন্ট সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। -টাইমস অব ইন্ডিয়া, দ্য ডন
