ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় শুক্রবার রাত থেকে সব ফেরি বন্ধ করে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিসি জানায়। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ঘাটে আটকা পড়েছে অনেক যানবাহন।
আরও পড়ুন: দেশের টাকা লুটপাট করে কাউন্সিল করছে আওয়ামী লীগ: খসরু
কুয়াশা কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ফেরি চলাচল আবার শুরু হবে বলে জানায় বিআইডব্লিউটিসি।
ইত্তেফাক/কেকে
