দেশের কল্যাণে রণদা প্রসাদ সাহা অনন্য দৃষ্টান্ত গড়েছেন: কানাডার রাষ্ট্রদূত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৮

শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার মানবসেবায় কুমুদিনী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান দেখে আমি মুগ্ধ হয়েছি। শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার রাষ্ট্রদূত বেনোয়া পি কনটেইন। বড় দিন উপলক্ষে কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় কুমুদিনী কমপ্লেক্সে এলে কুমুদিনী পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। লাইব্রেরি মিলনায়তনে চা চক্রের পর তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী হাসপাতালের বহির্বিভাগ, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজ, ভারতেশ্বরী হোমস এবং দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি মির্জাপুর সাহাপাড়া গ্রাম পরিদর্শন করেন। 

বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর দুপুর ১টায় তিনি কুমুদিনী হাসপাতালের মীর্জা হলের অডিটোরিয়ামে আয়োজিত বড় দিন উপলক্ষে  সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মহান ব্যক্তিত্ব দানবীর রণদা প্রসাদ সাহা দেশ ও জাতির কল্যাণে সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম প্রবীণ সাংবাদিক

এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসার ডা. এম এ হালিম, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেন্ট্রন সিস্টার দিপালী পেরেরা ও ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসি