খাগড়াছড়িতে শিক্ষার্থীদের টিফিনের টাকায় কম্বল পেলো ১২শ মানুষ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫০

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে এবং চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের সৌজন্যে ১২শ গরিব-সুবিধাবঞ্চিত মানুষ পেলো কম্বল। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দরিদ্র শীর্তাতদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ কার্যক্রমটির উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার (জি টু আই) মেজর সালাহউদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর জোনের জোন এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো. আহসান হাবিব।

আরও পড়ুন: সুনামগঞ্জে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত

খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান বলেন, ‌‌'সামাজিকতার অংশ হিসেবে খাগড়াছড়ি পৌর শহরে বসবাসরত মানুষের পাশে চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা বাচিয়ে  ক্রয় করা এসব কম্বলে আজ দরিদ্র শীতার্ত মানুষেরা শীতের হাত থেকে তাদের জীবন বাঁচাতে পারবে। এ প্রচেষ্টা সত্যি অনুকরণীয়।'

ইত্তেফাক/নূহু