সুন্দরগঞ্জে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০

উপজেলায় অটোবাইক চাপায় লাবিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিব উত্তর রাজিবপুর গ্রামের আলাওলের ছেলে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ভেগির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অটোবাইকটি আটক করেছে এলাকাবাসী।

জানা যায়, শিশু লাবিব ওই সময় বাড়ি থেকে ভেগির মোড় নামক স্থানে মুদি দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কায় রাস্তায় পড়ে গেলে ভটভটির পিছনে থাকা একটি অটোবাইকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রংপুরে আগুনে দগ্ধ ১১ জনের মধ্যে ১ জনের মৃত্যু

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশু নিহতের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু