পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির (জেপি) সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাাহি..... রাজিউন)। শুক্রবার (২০ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কাউখালীস্থ বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান।
তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শনিবার দুপুরে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে বাদ আছর সাবেক চেয়ারম্যানের লাশ কেউন্দিয়া গ্রামে নিয়ে আসা হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেন।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/নূহু
