মেহেরপুরের সদর ও গাংনী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গাংনী থানার ওসি হরেন্দনাথ সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাতে জামায়াতের নেতাকর্মীরা গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাশকতার বৈঠক করছিল। সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে দেশীয় তৈরি দুটি শুটারগান, চার রাউন্ড গুলি ও বোমা তৈরির এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। অপরদিকে নাশতকতার সঙ্গে জড়িত সন্দেহে আরো ৬ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
এদিকে এ ঘটনাকে সাজানো দাবি করে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, আমার গাংনী অফিসের সামনে থেকে কয়েকজন এবং বাকিদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
