/ আলী এরশাদ
সে কবি, সে ছড়াকার
ভাষা অনেক কড়া তার;
দু-চার কলম লিখেই ভাবে
মূল্য অনেক চড়া তার।
কারণ হলো পদক দিয়ে
শোকেসগুলো ভরা তার।
কেউ যদি তার ভুল ধরে
লাফ দিয়ে তার চুল ধরে,
বলে, ‘ব্যাটা দেখাও দেখি
আমার মতো পড়া কার?’
শ’চারখানেক শিষ্য আছে।
নিজের হাতে গড়া তার
কমেন্টস করে, অসাধারণ!
কাটে মনের খরা তার।
