বিপিএল-এর অর্থ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:১০

 

/ জহিরুল কাইউম ফিরোজ

 

বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এবারের আসরের নাম বদলে হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ। সে যা-ই হোক, অনেকের কাছে এর অর্থ অন্য রকম

v চা দোকানি :চায়ের দোকানে টিভি থাকলে বাংলাদেশের খেলা মানেই ভিড়। বিপিএলের সময় যা বাড়ে কয়েক গুণ বেশি হারে। সেই সময়টায় দোকানির কাছে বিপিএলের পূর্ণ রূপ দাঁড়ায় ‘ব্যবসায় পুরাই লাভ’!

v বয়স্ক লোক :কামকাইজ নাই পোলাপানগুলার। সারাদিন পইড়া থাহে বিপিএল নিয়া। এই ‘বেহুদা পাগলামি লাফালাফি’ শ্যাষ কইরা দিতাছে সবগুলারে!

v মেজাজি টিচার :ক্লাসে পড়া বাদ দিয়ে বিপিএল নিয়ে আলোচনা হচ্ছে, হুঁহ? এই ওঠ। আজ ‘বাইড়ায়ে পাছা লাল’ যদি না করছি তোদের তো আমার নামও জব্বার না!

v নির্যাতিতা স্ত্রী :সারাদিন ঘরের সব কাজ করি। সন্ধ্যায় একটু সিরিয়াল দেখব তা না, বরের বিপিএল দেখার কারণে উল্টা ‘বাচ্চাকাচ্চা পালা লাগে’!

v ভোজন রসিক :এই ওয়েটার, বলি বিপিএল দেখতে যে দৌড় মারো, আগে আমার ‘বোরহানিতে পুদিনা লও’। পুদিনা দিলে টেস্ট বাড়ে।

v কবি :বিপিএল? সে তো ‘বনলতা পরিয়াছে লেহেঙ্গা’ তাহারো বিবাহে। কী অপরূপা দেখতে, হে বনলতা সেন!