আকবরকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। এর বাদে দলে বড়ো কোনো চমক নেই।

১৫ সদস্যের দলে মূল দুই স্পিনার রকিবুল হাসান ও হাসান মুরাদ—দুই জনই বাঁহাতি স্পিনার। অধিনায়ক যথারীতি উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। তার ডেপুটি মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হূদয়।

আগামী ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ টুর্নামেন্টের ১৩তম সংস্করণ। এবারের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। মোট ১৬ দলীয় টুর্নামেন্টে চারটি গ্রুপ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষরা হলো পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

আকবর আলী (উইকেটরক্ষক, অধিনায়ক), তৌহিদ হূদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।