স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্দর উপজেলার বাসিন্দা দুই যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা ফেরার পথে গাড়ি উলটে গিয়ে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় গাড়ির আরো তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন বন্দরের লাঙ্গলবন্দ বাজুরবাগ এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ সাজু এবং বন্দরের কলাবাগের সালাউদ্দিনের ছেলে মেজবাহ্ উদ্দিন ফাহিম। সম্পর্কে তারা মামা-ভাগনে।
