বেকার হয়ে পড়ছে কোরাদাররা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে কোরাদারদের (মাটি কাটা শ্রমিক) কাজের অভাব দেখা দিয়েছে। কাজ না পেয়ে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। যন্ত্রের সাহায্যে পুকুর খনন ও মাটি কাটা শুরুর পর থেকে বেকার হয়ে পড়েছে জেলা শহর ও আশপাশের এলাকায় কয়েক শ কোরাদার। কাজের খোঁজে প্রতিদিনই শহরের পোস্ট অফিস মোড়ে এসে জড়ো হয় তারা। কেউ পায়ে হেঁটে, কেউ বাইসাইকেলযোগে বিভিন্ন গ্রাম থেকে আসে। তারা সাধারণত পুকুর খনন ও বাড়িতে মাটি কাটার কাজ করে থাকে। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুস আলি জানান, অনেক দিন ধরে মাটি কাটা শ্রমিকের কাজ করি। সকালে বাড়ি থেকে ঝুড়ি কোদাল নিয়ে সাইকেলে করে এসে ঝিনাইদহ শহরের এই পোস্ট অফিস মোড়ে কাজের জন্য অপেক্ষা করি। কোনো দিন কাজ জোটে, কোনো দিন জোটে না।