স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে সপ্তাহব্যাপী ফিরে দেখা সাহিত্য ও লোকসাহিত্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত আলী। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানা। ফিরে দেখার সভাপতি এমাদ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, আমাদের প্রতিদিন সম্পাদক ছড়াকার মাহবুব রহমান, কবি ড. সুলতান তালুকদার, কবি এ এস এম হাবিবুর রহমান ও স্বাত্ত্বিক শাহ আল মারুফ। অনুষ্ঠানে উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিয়ের গীত, ভাওয়াইয়া গান, জারি গান, লোকসাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আঞ্চলিক ভাষায় তর্কাতর্কি ইত্যাদি আয়োজনসহ গ্রামীণ জনপদের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠানকে কেন্দ্র করে লোকসংস্কৃতির বই, মৃিশল্প, কুঁটির শিল্প, বাঁশবেত শিল্প, শতরঞ্জি প্রদর্শনীর আয়োজন থাকবে।
