শতাধিক মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরের শতাধিক মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছেন। শনিবার দুপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা এই শপথ নেন। উপজেলার বড়ো হযরতপুর ইউনিয়নের নানকর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন ও সহকারী পুলিশ সুপার (ডি ও সি সার্কেল) আরমান হোসেন। নানকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, বড়ো হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী প্রমুখ।