আরো পড়ুন: ভোট দিয়ে কেন্দ্র পাহারার আহ্বান মির্জা ফখরুলের
হামলায় সখীপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন খান ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন। আহত দয়াল চন্দ্র ও কনস্টেবল শফিকুল ইসলামকে হাসপাতালে রেখে অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, সাবেক কাউন্সিলর হাতেম আলী শিকদার, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নতুব আলী, বিএনপি সমর্থক আবদুল মালেক ও হাসান আলী গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান মিয়া, সখীপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মোহসিন ও সখীপুর থানার ওসি মো. আমির হোসেন, ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও তারা আহত পুলিশ সদস্যদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান মিয়া বলেন, একটি মামলার আসামিকে গ্রেফতার করতে পুলিশ তার বাসায় অভিযান চালায়। ফেরার পথে ওই আসামি আবদুল হালিম সরকার লালের তিন শতাধিক সমর্থক কাঠের গুড়ি রাস্তায় ফেলে পুলিশের গাড়ি গতিরোধ করে। পরে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
ইত্তেফাক/জেডএইচ
