নওগাঁ পলিটেকনিকে বিস্ফোরণে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬

নওগাঁ পলিটকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ল্যাব বিস্ফোরণে দগ্ধ তোহিদুল ইসলাম নাম এক শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রবিবার ভোর রাতে সে মারা যায়।

মৃত তোহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহওয়ার্দী হোসেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৃতের বাবা আতাব আলী চৌধুরী জানান, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে তার ছেলের লাশ নিয়ে আসা হচ্ছে এবং আজ দুপুর ২টায় তার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্র জানা যায়, গত ১ ডিসেম্বর রবিবার বিকল ৫টার দিক ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাব বিস্ফোরণে ৭ শিক্ষার্থী দগ্ধ হন। তোহিদসহ ৩জন  শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রথম রাজশাহী মেডিক্যাল কলেজ এবং পরবর্তীত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিট স্থানান্তর করা হয়েছিল ।

ইত্তেফাক/এমআরএম